1. admin@timesnews71.com : অ্যাডমিন :
যাত্রীর ব্যাগ থেকে অর্থ লোপাট, বিমানের ৫ কর্মী আটক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

যাত্রীর ব্যাগ থেকে অর্থ লোপাট, বিমানের ৫ কর্মী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা থেকে ভারতের চেন্নাইগামী একটি ফ্লাইটে যাত্রীর ব্যাগ থেকে হারানো অর্থ উদ্ধারে ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। এর সঙ্গে জড়িত থাকায় বিমানের পাঁচ কর্মীকে ইতিমধ্যে থানায় সোপর্দ করেছে তারা।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ আগস্ট বিমানের এক যাত্রী চেন্নাই যান। সেখানে পৌঁছানোর পর ব্যাগে রাখা বিদেশি মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন। এরপর বিমানের নিরাপত্তা বিভাগ বিষয়টি তদন্ত করে ঢাকা স্টেশনে কর্মরত ছয় ট্রাফিক হেলপারকে চিহ্নিত করে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় মামলা করে বিমান কর্তৃপক্ষ। চুরির সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি পলাতক।

আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি যাত্রীদের ব্যাগেজে মূল্যবান সামগ্রী, টাকাপয়সা ও অলংকার পরিবহনে নিরুৎসাহিত করে এসব সামগ্রী চেকড ব্যাগেজে বহন না করে নিজের হাতে থাকা ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71