1. admin@timesnews71.com : অ্যাডমিন :
যারা এই ন্যাক্কারজনক ভাঙচুর চালিয়েছে, তারা কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু--বিডা চেয়ারম্যান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

যারা এই ন্যাক্কারজনক ভাঙচুর চালিয়েছে, তারা কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু–বিডা চেয়ারম্যান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

অন্যদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, যখন আমরা বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য সম্মেলনের আয়োজন করছি, তখন দেশের মানুষকে এমন দুঃখজনক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা সত্যিই দুর্ভাগ্যজনক।

বিডা চেয়ারম্যান আরও বলেন, এই ব্যবসাগুলোর অনেকগুলোই স্থানীয় বিনিয়োগকারীদের, আবার কিছু বিদেশি বিনিয়োগকারীরাও ছিলেন—যারা বাংলাদেশে আস্থা রেখেছিলেন। তারা আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। যারা এই ন্যাক্কারজনক ভাঙচুর চালিয়েছে, তারা কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71