1. admin@timesnews71.com : অ্যাডমিন :
যুদ্ধবিরতির দাবিতে নেতানিয়াহুর বাড়ির সামনে গণবিক্ষোভ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

যুদ্ধবিরতির দাবিতে নেতানিয়াহুর বাড়ির সামনে গণবিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

যুদ্ধবিরতির দাবিতে নেতানিয়াহুর বাড়ির সামন গণবিক্ষোভ।যুদ্ধবিরতি, জিম্মি নাগরিকদের ফিরিয়ে আনা, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে পশ্চিম জেরুজালেমে আন্দোলন চলছে। সোমবার হাজার হাজার ইসরাইলিদের রাস্তায় নামতে দেখা যায়। তাদের দমনেও কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙের চেষ্টার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অন্তত আটজনকে। খবর নিউইয়র্ক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির সামনেও সোমবার রাতে গণবিক্ষোভ হয়েছে। ১০ সহস্রাধিক ইসরাইলি অবিলম্বে নতুন নির্বাচনসহ নানা দাবি আদায়ে এদিন রাস্তায় নেমে আসেন । তাদের দমনে শক্তি প্রয়োগ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের সঙ্গে সংঘর্ষে ইতোমধ্যে তিনজন আহত হয়েছেন।

 

গাজায় চলমান আগ্রাসন নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। যুদ্ধবিরতির জন্য আলোচনা অব্যাহত রেখেছে প্রধান মিত্র ও অস্ত্রদাতা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। সেই আগ্রাসন যথাযথভাবে ব্যবস্থাপনা করতে না পারার অভিযোগ তুলছেন খোদ ইসরাইলের নাগরিকরাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71