1. admin@timesnews71.com : অ্যাডমিন :
যৌথ বাহিনীর অভিযানে ফেনিতে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

যৌথ বাহিনীর অভিযানে ফেনিতে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ফেনীতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার আনুমানিক রাত দেড়টার দিকে সদর উপজেলার কাজিরবাগ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী জানায়, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর সশস্ত্র হামলায় অভিযুক্ত সন্ত্রাসী জিয়া উদ্দীন ডালিম ও তার সহযোগী জীবন কৃষ্ণা দেকে (৪০) ফেনী সদরের ৫নং ইউনিয়ন কাজিরবাগে মাদকদ্রব্যসহ পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যমতে, শহরের শহীদ আব্দুস সালাম স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াসিন হাসানের (২৫) কাছ থেকে ১টি শটগান ব্যারেল ও শটগানের সরঞ্জামাদি, ৩৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, ১টি এয়ারগান এবং ১টি হাতকড়া উদ্ধার করা হয়।

 

সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তার ব্যক্তি, উদ্ধার অস্ত্র ও অ্যামোনিশনসমূহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

মেজর ফাহিম জানান, জেলায় নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71