1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রংপুরের পীরগাছায় সোমবার হরতালের ডাক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রংপুরের পীরগাছায় সোমবার হরতালের ডাক

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

রংপুরের পীরগাছা বিএনপির আহ্বায়ক রাঙ্গার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার উপজেলায় আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে। ব্যবসায়ী সমিতির আহ্বানে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দিয়েছেন পীরগাছার দোকান ব্যবসায়ীরা। আমিনুল ইসলাম রাঙ্গা পীরগাছা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি।

আজ রোববার বিকেলে রংপুরের পীরগাছায় মাইকিং করে এই হরতালের ডাক দেন ব্যবসায়ীরা। হরতালে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় উপজেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতি।

জানা গেছে, গতকাল শনিবার রাতে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন একরামুল হক নামের এক শিক্ষার্থী। মামলার পর প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠে পীরগাছা। রোববার সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত হতে থাকে উপজেলা বিএনপি অফিসের সামনে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অতি দ্রুত মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুমকি বিএনপির। পরে মিছিলটি পীরগাছার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফসার আলী, বিএনপির সদস্য মোতিয়ার রহমান, জুয়েল আহমেদ, রফিকুল ইসলামসহ জেলা, উপজেলা ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতারা।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, একরামুল হক নামের এক শিক্ষার্থী গতকাল শনিবার রাতে পীরগাছা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। এই মামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পীরগাছা। বিএনপির নেতা-কর্মীরা বিশাল বিক্ষোভ ও সমাবেশ করেন। মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনে বিজয় মিছিলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাধা প্রদান ও গুলি করার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন পীরগাছা বিএনপির নেতা-কর্মীরা।

এ ব্যাপারে আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা। উপজেলা বিএনপিকে ছোট করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এর প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে হাজার হাজার জনগণ প্রতিবাদ জানান।’

মামলার বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, মামলায় বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গা ছাড়াও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি অতি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71