1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রতন টাটার বিশাল সাম্রাজ্যের সম্ভাব্য উত্তরাধিকারী কে এই মায়া? | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রতন টাটার বিশাল সাম্রাজ্যের সম্ভাব্য উত্তরাধিকারী কে এই মায়া?

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রতন টাটার মৃত্যুর পরে এই বিশাল টাটা সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবেন? যে নামটি এক্ষেত্রে আলোচনার শীর্ষে, তা হলো মায়া টাটা।

৮৬ বছর বয়সে ভারতের বিজনেস টাইকুন রতন টাটা মারা গিয়েছেন কাল ৯ অক্টোবর রাতে। এই ক্ষতি অপূরণীয়, বলছেন সকলেই। টাটা গ্রুপকে গ্লোবাল পর্যায়ে যে অবস্থানে রতন টাটা নিয়ে গিয়েছেন ৬ দশকের অক্লান্ত পরিশ্রম আর অসামান্য ব্যবসায়িক প্রজ্ঞার মাধ্যমে, তা সারা দুনিয়ার কাছে সবসময় অনুসরণীয় হয়ে থাকবে। তবে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রতন টাটার মৃত্যুর পরে এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবেন?


চিরকুমার এই ধনকুবেরের ফ্যামিলি ট্রি থেকে উঠে আসছে কয়েকটি নাম, যাঁরা ইতিমধ্যেই টাটার সঙ্গে জুড়ে আছেন বিভিন্নভাবে। তবে এর মধ্যে বেশি শোনা যাচ্ছে মায়া টাটার কথা। তিনি সম্পর্কে রতন টাটার সৎ ভাতিজি। এখন তাঁর ব্যাপারে সকলের আগ্রহ রীতিমতো আকাশচুম্বী হয়ে উঠেছে, বলা যায়।

৩৪ বছর বয়সী মায়া টাটা সম্পর্কে ভাতিজি হন সদ্যপ্রয়াত রতন টাটার। আগে থেকেই তাঁকে টাটা গ্রুপের সম্ভাব্য উত্তুরাধিকারী বলে মত দিয়ে আসছেন অনেকেই। আর এখন রতন টাটার মৃত্যুর পর এই কথাটি আবার জোরেশোরে উঠে এসেছে। তিনি রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার কন্যা। তাঁর মা ভারতের বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সদস্য। নাম আলো মিস্ত্রী। মায়ার নানার পরিবারের প্রাণপুরুষ, প্রয়াত বিলিয়নিয়ার পালোনজি মিস্ত্রী টাটা গ্রুপের সঙ্গে বেশ আগে থেকেই জড়িয়ে ছিলেন বলে জানা যায়। টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রীর সঙ্গেও আত্মীয়তা আছে মায়া টাটার। তিনি মায়ার মামা হন। ২০২২ সালে পরপারে পাড়ি জমান রতন টাটার কাছের মানুষ সাইরাস।

এদিকে টাটা মেডিক্যাল সেন্টার ট্রাস্টের বোর্ডে মায়া টাটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তবে এই বোর্ডে তাঁর অন্য দুই ভাই-বোন লিয়াহ আর নেভিলও রয়েছেন। যুক্তরাজ্যের বায়েস বিজনেস স্কুল থেকে পড়াশোনা করা মায়া ক্যারিয়ারের শুরুতে টাটা অপরচুনিটিস ফান্ডে কাজ করতেন। তারপর এলেন টাটা ডিজিটালে। আর এখন তিনি টাটা গ্রুপের স্বনামধন্য ক্যান্সার হাসপাতালটি চালানোর দায়িত্বে আছেন। রতন টাটার সঙ্গে কতটা ঘনিষ্ঠ ছিলেন মায়া টাটা, সে ব্যাপারে খুব বেশি কিছু জানা যায় না। তবে টাটা গ্রুপের একজন দক্ষ ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মায়ার নামই আসছে এই বিশাল সাম্রাজ্য সামলানোর দায়িত্ব পাওয়ার প্রসঙ্গে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71