1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের বন্দুকযুদ্ধে এলএমজি উদ্ধার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের বন্দুকযুদ্ধে এলএমজি উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটি জেলার কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের জীবতলি মোনপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনা সদস্য মো. তরিকুজ্জামান খান গুলিবিদ্ধ হন। একই অভিযানে ইউপিডিএফের তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

রাঙামাটি সদর জোনের সেনা সূত্র মঙ্গলবার রাঙামাটি সদর জোন ৬০ ইবি. এর ক্যাপ্টেন আসিফ হাসান শোভনের নেতৃত্বে একটি টহল দল ভোরে ফুরোমোন বেল্টের জীবতলি মোনপাড়া এলাকায় অভিযানে গেলে সেনা উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনী লক্ষ্য করে গুলি ছুড়ে ইউপিডিএফ প্রসীতের সশস্ত্র সদস্যরা। পাল্টা গুলি ছোড়ে সেনা সদস্যরা। এতে উভয় পক্ষের মধ্যে প্রায় ৩৫০০ রাউন্ড গুলি বিনিময় হয়।

গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর সৈনিক মো. তরিকুজ্জামান খান হাতের আঙুলে গুলিবিদ্ধ হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগ্রামে নেওয়া হয়। গোলাগুলি শেষে সেনা সদস্যরা তিন ইউপিডিএফ সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছে গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি এসএমজি (সাব মেশিন গান) উদ্ধার করে।

আটকরা হলেন—মনসুখ চাকমা (৫০), সিন্ধু মনি চাকমা ও অন্তর চাকমা।

অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন, একটি এসএসজির রিসিভার কভার, একটি কাউন্টার রিকয়েল মেকানিজম স্প্রিং, ৪৭ রাউন্ড অ্যামুনেশন, ৫২টি খালি খোসা, চারটি মোবাইল ফোন এবং দুটি আইডি কার্ড।

এক বিবৃতে এ অভিযান চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এদিকে, ইউপিডিএফের মুখপত্র সিএইচটি নিউজে এক খবরে দাবি করা হয়েছে আটকরা এলাকার নিরীহ মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71