1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজধানীর একটি হাসপাতালের বেজমেন্ট থেকে প্রাইভেটকারের ভেতর দুইজনের লাশ উদ্ধার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

রাজধানীর একটি হাসপাতালের বেজমেন্ট থেকে প্রাইভেটকারের ভেতর দুইজনের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মালিবাগে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টে পার্কিং করা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।

সোমবার (১১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত দুজনের মধ্যে একজনের নাম জাকির হোসেন, আরেকজনের নাম মিজান। এর মধ্যে জাকির প্রাইভেটকারচালক।

ডিসি মাসুদ আলম বলেন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেজমেন্টে পার্কিং করা অবস্থায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকার মালিককে পাওয়া গেছে।

মালিকের কাছ থেকে তাদের নাম জানা গেছে। এছাড়া তাদের মৃত্যু হয়েছে কীভাবে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71