1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজধানীর কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমের অভিযান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাজধানীর কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমের অভিযান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দু’টি টিম রাজধানীতে বাজার তদারকি করে। এসময় তদারকি টিম এক ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের নেতৃত্বে আজ রাজধানীর বনানী কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, আটা, কাঁচা মরিচ, সবজি, মাছ ও মুরগীর বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানোয় তদারকি টিম বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি দিকনির্দেশনা দেয়।

অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে রাজধানীর হাজারীবাগ ট্যানারী মোড়ের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য যাচাই করা হয় এবং পণ্যের হালনাগাদকৃত মূল্য তালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেয়া হয়। অভিযানে একটি দোকানে মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দোকানদারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, গত কয়েক দিনের তুলনায় ডিম, পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71