1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজনীতিবিদ, বিচারক, পুলিশ সদস্যসহ ৬২৬ জন সেনাবাহিনীর আশ্রয়ে । | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন

রাজনীতিবিদ, বিচারক, পুলিশ সদস্যসহ ৬২৬ জন সেনাবাহিনীর আশ্রয়ে ।

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
টাইমসনিউজ ডেস্ক

রাজনৈতিক পট পরিবর্তনের পর সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট  থেকে পরবর্তী সময়ে মোট ৬২৬ জন আশ্রয় নেন দেশের বিভিন্ন সেনানিবাসে। তাদের মধ্যে সাতজন এখনো আছেন সেনানিবাসগুলোতে।

আজ রবিবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এসময় প্রাণনাশের আশঙ্কায় কিছু রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এ সময় বিচারবহির্ভূত কর্মকাণ্ডরোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়।

আইএসপিআর জানায়, আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, পাঁচজন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ অফিসার, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার-পরিজন (স্ত্রী ও শিশু)।

আইএসপিআর আরো জানায়, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ছেড়ে যায়। আর আশ্রয় পাওয়া ব্যক্তিদের মধ্যে থেকে এখন পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ বা মামলার ভিত্তিতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, বর্তমানে আশ্রয় নেওয়া তিনজন তাদের পরিবারের চারজন সদস্যসহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71