1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতি না বদলালে দুর্নীতিবিরোধী উদ্যোগ সুফল পাওয়া যাবেনা: ইফতেখারুজ্জামান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতি না বদলালে দুর্নীতিবিরোধী উদ্যোগ সুফল পাওয়া যাবেনা: ইফতেখারুজ্জামান

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

দেশে যদি একটি আদর্শ দুর্নীতি দমন কমিশন হয়েও যায়, তবু যত দিন রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন না আসবে এবং রাজনৈতিক ও আমলাতান্ত্রিক নেতৃত্ব দুর্নীতিবিরোধী চেতনা ধারণ করতে না পারবে, তত দিন দুর্নীতিবিরোধী উদ্যোগ কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, পুরো সমাজব্যবস্থার মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা সৃষ্টি করতে হবে।

আজ রোববার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্‌যাপন উপলক্ষে এক মানববন্ধনে এসব কথা বলেন ইফতেখারুজ্জামান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ মানববন্ধন আয়োজন করে।

দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়টি আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, সরকারি ও সংশ্লিষ্ট দেশের নাগরিক এবং সব অংশীজনের—এ মর্মে প্রচারণা ও পরামর্শমূলক কর্মসূচি পালন করা এ দিবস উদ্‌যাপনের মূল লক্ষ্য। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘নতুন বাংলাদেশ-দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই।’

মানববন্ধনে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের প্রজন্ম যেটি করতে ব্যর্থ হয়েছে, বর্তমান তরুণ প্রজন্ম তা এবার করে দেখিয়েছে। যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, সেখানে রাষ্ট্র সংস্কারের জন্য বর্তমান সরকারের পাশাপাশি সব অংশীজনও ভূমিকা পালন করছে।’ তিনি আরও বলেন, দুর্নীতিরোধে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এ লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজাতে হবে একধরনের শুদ্ধি অভিযানের মাধ্যমে। প্রতিষ্ঠানটি ২০০৪ সালে জন্মলগ্ন থেকে দলীয় রাজনীতি ও আমলাতান্ত্রিক প্রভাবে প্রভাবিত। এ ছাড়া অভ্যন্তরীণ দুর্নীতি, অনিয়মের কারণে দুদক নখদর্পহীন হয়েছিল। কর্তত্ববাদী সরকার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এটিকে অকার্যকর করে মৃতপ্রায় বানিয়েছিল। সে অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71