1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজবাড়ী কালুখালীতে পশুবা‌হী ট্রা‌ক উল্টে ২ ব্যবসায়ী নিহত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

রাজবাড়ী কালুখালীতে পশুবা‌হী ট্রা‌ক উল্টে ২ ব্যবসায়ী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের কালুখালী‌র ‘বাংলাদেশ’ হাট এলাকায় ঢাকাগামী এক‌টি পশুবা‌হী ট্রাক ‌নিয়ন্ত্রণ হা‌রিয়ে রাস্তার পাশের খা‌লে পড়ে ২ ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। এছাড়া মারা গেছে দুইটি গরু।

এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন ট্রা‌কে থাকা অন্তত ৮ জন গরুর মা‌লিক, ব্যাপারি ও রাখাল। তা‌দের উদ্ধার ক‌রে পাংশা ও কালুখালী উপ‌জেলা স্বাস্থ্য কস‌প্লেক্স হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে।

শ‌নিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত‌রা হ‌লেন, কু‌ষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধুপু‌রের ক‌ফিলউদ্দি‌নের ছে‌লে র‌ফিকুল ইসলাম (৫০) ও প‌শ্চিম আব্দাল এলাকার র‌ফিক হো‌সেন (৪০)।

স্থানীয়রা জানান, কু‌ষ্টিয়া থে‌কে ছে‌ড়ে যাওয়া ঢাকাগামী প‌শুবা‌হী ট্রাক রাজবাড়ী কালুখালীর ‘বাংলা‌দেশ’ হাট মো‌ড়ের আগে এক‌টি ইজিবাইককে সাইড দি‌তে গি‌য়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে উল্টে রাস্তার পা‌শের পুকু‌রে প‌ড়ে যায়। এ সময় ট্রাকের নি‌চ থে‌কে মৃত অবস্থায় দুইটি গরু ও দুইজনকে উদ্ধার করা হয়। ট্রাক‌টি‌তে ১৪‌টি গরু ও চালকসহ ১১ জন ব্যক্তি ছিলেন।

পাংশা হাইও‌য়ে থানার ও‌সি হারুন অর র‌শিদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে ব‌লেন, এ ঘটনায় ট্রা‌কের নি‌চে চাপা প‌ড়ে দুইটি গরু ও দুইজন মারা গে‌ছে। চাল‌কের বে‌পোরায়া চালা‌নোর কার‌ণে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ট্রাক‌টি উল্টে এ দুর্ঘটনা ঘ‌টে‌ছে। এসময় কৌশলে চালক পা‌লি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71