
সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:–
রাজবাড়ী থেকে প্রকাশিত “দৈনিক রাজবাড়ী কণ্ঠের” প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি ষড়যন্ত্রমুলক মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর “জেলা সাংবাদিক জোট” এর আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৪খ্রিঃ রোববার ফরিদপুর জেলা সদরে নাগরিক দাবী পত্রিকার নিজস্ব কার্যালয়ে দৈরিক নাগরিক দাবীর প্রকাশক ও নিবাহী সম্পাদক লায়ন মোঃ হায়দার আলী খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায়, জেলার ৯ উপজেলার একাধিক প্রিন্ট পত্রিকা ও অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক এবং উপজেলার বিভিন্ন পত্রিকার উপজেলা প্রতিনিধিঘণ উপস্থিত ছিলেন।
দুপুর ১২ টায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নগরকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক “দৈনিক মানব জমিন” পত্রিকার নগরকান্দা প্রতিনিধি জেলা সাংবাদিক জোটের নেতা মোঃ লিয়াকত আলী,
দৈনিক মানবকন্ঠের মধুখালী প্রিতিনিধি শাহজাহান হেলাল,দৈনিক আজকেরে সারাদেশের প্রধান সম্পাদক মোঃ আলমাস আলী,প্রতিদিনের খবরে প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, দৈনিক মুক্ত খবর মোঃ সজিব মোল্লা, দৈনিক খোলা কাগজ মোঃ ফয়সাল হোসেন,মোঃ আরিফুল ইসলাম, দৈনিক নাগরিক দাবি, মোঃ আঃ ছালাম,দৈনিক মানব কন্ঠ”সদরপুর, মোঃ রুবেল চোকদার” দৈনিক মুক্তখবর” ভাঙ্গা,,মোঃ জাকির হোসেন দৈনিক নওরোজ” সালথা, মোঃ ইয়াকুব আলী তুহিন দ্বীপ্ত টিভি” ফরিদপুর জেলা সংবাদদাতা, মোঃ তামিম ইসলাম ” বৈশাখি টেলিভিশন,, ফরিদপুর জেলা সংবাদদাতা, প্রতিনিধি সহ প্রায় ২০/২৫ জন সাংবাদিক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। বক্তরা,”দৈনিক রাজবাড়ী কন্ঠের” প্রকাশক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান এর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি ষড়যন্ত্রমুলক মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারে সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।”ফরিদপুর জেলা সাংবাদিক জোটের” জেলা শাখার সভাপতি ও সভার প্রধান বক্তা এবং ফরিদপুর থেকে প্রকাশিত ” দৈনিক নাগরিক দাবি ” পত্রিকার প্রকাশক ও নির্বাহী সম্পাদক লায়ন, মোঃ হায়দার খান তার বক্তব্যে বলেন, সরকারের নিতীনির্ধারকদের প্রতি আমি হুশিয়ারি উচ্চারণ করে বলছি, আগামী ৭ দিনের মধ্যে প্রকাশক মনিরুজ্জামানের নামে হয়রানিমুলক মিথ্যা মামলা দুটি প্রত্যাহার করা না হলে বৃহওর ফরিদপুর সহ দঃপঃ অঞ্চলের সাংবাদিক জোট নেতৃবৃন্দকে সাথে নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে। উল্লেখ্য,১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত প্রকাশক মনিরুজ্জামান তিনি চোখের চিকিৎসা করানোর জন্য দেশের বাহিরে ছিলেন।
এর পর তিনি ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে গত ৬ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত পবিত্র মক্কা শরীফে অবস্থান করছেন। অথচ ষড়যন্ত্রকারী নিজের তার অবস্থান নিশ্চিত না করে,ঢাকা মোহম্মদপুর সাভার থানায় মনগড়া দুটি হয়রানিমুলক মিথ্যা মামলা করছেন বলে ফরিদপুরের সাংবাদিক জোট নেতারা মনে করেন।