1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাজস্ব কর্মকর্তার ছেলে অর্ধকোটির কোরবানি দিল। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাজস্ব কর্মকর্তার ছেলে অর্ধকোটির কোরবানি দিল।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

এক ছাগলের দাম ১৫ লাখ টাকা, যা পরবর্তীতে বিক্রী হয় ১২ লাখ টাকায়। এই ছাগলটি ক্রয় করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। তার ছাগল কেনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ছাগল কিনে আলোচনায় আসা ইফাত ছাগলের পাশাপাশি আরও চারটি গরু কিনেছেন ৩৭ লাখ টাকায়। সব মিলিয়ে এবার অর্ধকোটি টাকার কোরবানি দিচ্ছেন তিনি।

শুধু এবারই নয় গেল বছরও কোরবানিতে এই কর্মকর্তা ছেলে ক্রয় করেছিলেন ৬০ লাখ টাকার পশু। যা নিশ্চিত করেছেন তাদের কাছে বিক্রি করা এক বিক্রেতা।

ঢাকার অস্থায়ী হাটে নেই পশু, ভিড় বেড়েছে গাবতলীতেঢাকার অস্থায়ী হাটে নেই পশু, ভিড় বেড়েছে গাবতলীতে
খোঁজ নিয়ে জানা যায়, ইফাত সাদেক এগ্রো থেকে ২৩ লাখ টাকায় ছাগল ও একটি গরু ক্রয় করেছেন। বাকি ৩ গরুর বাজার মূল্য ২৬ লাখ টাকা। এতো টাকায় কোরবানি পশু কিনলেও এর আগে আলোচনায় আসেননি তিনি। এবার ভাইরাল ছাগল কিনে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত। তবে বিপাকে পড়েছেন তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান।

সাদেক এগ্রো থেকে ক্রয় করার পর প্রথমে ছাগলটি ধানমন্ডির ৮ নাম্বার সড়কের ৪১/২ নম্বর বাসা ইমপেরিয়াল সুলতানা ভবনের নীচ তলায় রাখেন। এরপর সাক্ষাৎকারের জন্য যাওয়া হলে সেখান থেকে সড়িয়ে নিয়ে যাওয়া হয় ছাগলটি। পাশাপাশি ইফাতের ফেইসবুক প্রোফাইল লক করে বন্ধ করে দেওয়া হয় তার ব্যবহৃত ফোন নাম্বারটি । সেই সঙ্গে নিষ্ক্রিয় করে ফেলেন তার হোয়াটসঅ্যাপ।

সরেজমিনে তার ধানমন্ডির বাসায় গেলে সেখানে থাকা নিরাপত্তা কর্মী দেশ রূপান্তর বলেন, ছাগলটি মোহম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চারটি গরুসহ কয়েকটি ছাগল সেখানে দেখতে পাওয়া গেছে। ইফাতের সঙ্গে কথা বলতে চাইলে সুযোগ নেই বলে চলে যেতে বলেন নিরাপত্তা কর্মীরা।

বক্তব্য সংগ্রহ করতে পুনরায় তার ধানমন্ডির বাসায় গেলে এবার ইফাতের ম্যানেজার পরিচয় দিয়ে এক ব্যক্তি ছবি তুলতে বাধা দেন এবং বাসা থেকে চলে যেতে বলেন। সেই সঙ্গে ইফাত বাসায় নেই বলেও জানিয়ে দেওয়া হয়। এরপর একাধিকবার ফোন করেও ইফাতের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কামার পাড়ায় ব্যস্ততার ধুম: কম ৬৫০ বেশি ২৫০০কামার পাড়ায় ব্যস্ততার ধুম: কম ৬৫০ বেশি ২৫০০
তবে তার বক্তব্য না পাওয়া গেলেও ক্রয় করা প্রতিষ্ঠান সাদেক এগ্রোর কর্ণধার মো. ইমরান ক্রয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ধানমন্ডির মুশফিকুর রহমান ইফাত ১২ লাখ টাকায় একটি ছাগল ও ১১ লাখ টাকায় একটি গরু ক্রয় করার কথা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71