1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার নোয়াখালী জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন। এসব তথ্য নিশ্চিত করেন তারেক রহমানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ পাকবন্ধু বলে মন্তব্য করেন, যা পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এ ঘটনায় তারেক রহমানকে আসামি করে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি বেগমগঞ্জ থানায় নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব এ রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। পরবর্তীতে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
অ্যাডভোকেট এবিএম জাকারিয়া আরো বলেন, মামলার বাদি যুবলীগ নেতা মিথ্যা মামলা করেছে। এ ঘটনায় মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71