1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদের শুভেচ্ছা বিনিময় | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক-ঢাকা:

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

আজ শনিবার দুপুরে বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান শনিবার ঈদের দিন সস্ত্রীক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ঈদের দিন তাঁরা সস্ত্রীক রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় যান বলে জানানো হয়। জানা গেছে, ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71