1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল উৎপাদনে যাচ্ছে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল উৎপাদনে যাচ্ছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল। আগামী ১৫ নভেম্বর আখ মাড়াই ও উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনি কল। পর্যায়ক্রমে বাকি ৮টি চিনিকল উৎপাদন শুরু করবে।

সোমবার শিল্প মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই ৯টি কল চালু হলেও, দীর্ঘদিন বন্ধ থাকা ৬টি চিনিকল চালুর কোনো উদ্যোগ নেই।

ঘোষিত তারিখ অনুযায়ী ৬ ডিসেম্বর ঝিল বাংলা, ২৯ নভেম্বর রাজশাহী ও নাটোর চিনি কল, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও , মোবারকগঞ্জ, ও ফরিদপুর চিনি কল এবং ২০ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি ও জয়পুরহাট চিনি কল লিমিটেড উৎপাদন শুরু করবে।

উল্লেখ্য, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে সরকারি মোট ১৫টি চিনিকল রয়েছে। কুষ্টিয়া চিনি কল লি., পঞ্চগড় চিনি কল লি., পাবনা চিনি কল লি., রংপুর চিনি কল লি., শ্যামপুর চিনি কল লি. ও সেতাবগঞ্জ চিনি কল লি.।

বিএসএফআইসি আগেই জানিয়েছিল বন্ধ থাকা চিনিকলগুলো তারা পর্যায়ক্রমে চালু করবে। এর মধ্যে চলতি মাড়াই মৌসুমে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনি কলের যেকোনও একটি চালুর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71