1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রাষ্ট্রীয় নির্দেশিকায় প্রধান বিচারপতিকে ‘অসম্মান’, তলব স্বরাষ্ট্র সচিবকে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রাষ্ট্রীয় নির্দেশিকায় প্রধান বিচারপতিকে ‘অসম্মান’, তলব স্বরাষ্ট্র সচিবকে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসসহ সংবিধান ও বিচার বিভাগকে ‘হেয় ও অসম্মান’ করার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছে হাই কোর্ট।

আগামী ১৮ মার্চ তাকে আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

একইসঙ্গে গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে আদালত।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে নির্দেশনাসহ রুল জারি করে।

গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকা আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, “গত ২ মার্চ স্বরাষ্ট্র সাচিবের স্বাক্ষরিত একটি বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তাবিষয়ক নির্দেশিকা ২০২৫ জারি করা হয়। এই নির্দেশিকায় বাংলাদেশের প্রধান বিচারপতিকে রেঞ্জ ডিআইজি, পুলিশের মহাপরিদর্শকসহ বাকিগুলোর সঙ্গে একই রকমভাবে তুলনা করা হয়েছে। হাই কোর্টের বিচারপতিদের তারও পরে নিচে নামিয়ে রাখা হয়েছে এবং আপিল বিভাগের বিচারপতিদের পুলিশের মহাপরিদর্শকের সমমানে প্লেস করা হয়েছে।”

এ বিষয়ে আতাউর রহমানের মামলায় আপিল বিভাগের একটি রায় থাকার কথা তুলে ধরে শিশির মনির বলেন, “সেই কেইসে যে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ঠিক করে দেওয়া হয়েছে এবং সর্বশেষ ২০২০ সালে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স আছে, তার সবকিছুকে ভায়োলেট করে এটি জারি করা হয়েছে। এজন্য এই গেজেট বা নোটিফিকেশনটাকে আমরা আদালতের নজরে নিয়ে এসেছি।”

আইন-কানুনের ‘তোয়াক্কা না করে’, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স লঙ্ঘন করে এ ধরনের নীতিমালা জারি করে সংবিধান এবং বিচার বিভাগের প্রতি ‘বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে’ বলে এই আইনজীবী মনে করেন।

তিনি বলেন, “আদালত আমাদের এবং অন্য সিনিয়র আইনজীবীদের শুনানি করে একটি সুয়োমটো রুল জারি করেছেন, কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না। এই মেমোটাকে তিন মাসের জন্য স্থগিত করেছেন। আগামী ১৮ মার্চ সিনিয়র সচিব নাসিমুল গনিকে আদালতে হাজির হয়ে তার এ ধরনের আচরণের ব্যাখ্যা করতে বলেছেন।”

ওইদিন পরবর্তী আদেশের জন্য দিন রাখা হয়েছে বলে শিশির মনির জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71