1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রুমানিয়ার প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দিয়েছেন-ফ্যাক্ট- নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রুমানিয়ার প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দিয়েছেন-ফ্যাক্ট- নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

রুমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রুশ হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন বাতিল হওয়ার পর পুনর্নির্বাচনের আগে পদত্যাগ করতে তার ওপর চাপ বাড়ছিল। তবে ইউরোপপন্থী নেতা হিসেবে পরিচিত উদারপন্থী ইওহানিস জানিয়েছেন, মে মাসে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

গত ডিসেম্বরে রুমানিয়ার শীর্ষ আদালত রুশ হস্তক্ষেপের অভিযোগে এবং প্রথম রাউন্ডে স্বল্প পরিচিত উগ্র ডানপন্থী প্রার্থীর অপ্রত্যাশিত বিজয়ের পর নির্বাচনের ফলাফল বাতিল করেন।

এরপর দেশটির সংসদ সদস্যরা সোমবার ইওহানিসকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেন, এর আগে বিরোধী দলগুলো দুটি চেষ্টা করেছিল এই প্রক্রিয়া শুরু করতে।

ইওহানিস বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন জানিয়ে বলেন, ‘রুমানিয়া ও রুমানিয়ার জনগণকে সংকট থেকে বাঁচাতে…আমি রুমানিয়ার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করছি।’

তিনি আরো বলেন, ‘কয়েক দিনের মধ্যে রুমানিয়া পার্লামেন্ট আমাকে বরখাস্তের জন্য ভোট দেবে এবং রুমানিয়া সংকটে পড়বে…এই পুরো প্রচেষ্টা দেশের অভ্যন্তরীণ ও দুর্ভাগ্যবশত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলবে।’

এদিকে উগ্র ডানপন্থী এইউআর পার্টির নেতা জর্জ সিমিয়ন ইওহানিসের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন।

ফেসবুকে পোস্টে তিনি বলেন, ‘এটি আপনার (জনগণের) বিজয়! এখন দ্বিতীয় রাউন্ডের পালা।’
গত মাসে ভোট বাতিলের প্রতিবাদে ডানপন্থী দলের ডাকে হাজার হাজার নাগরিক কয়েকটি প্রতিবাদে অংশ নিয়েছিল এবং কিছু প্রতিবাদী ইওহানিসের পদত্যাগ দাবি করেছিল। ডিসেম্বরের সংসদীয় নির্বাচনে উগ্র ডানপন্থীরা অভূতপূর্বভাবে এক-তৃতীয়াংশ ভোট পায়।

সিনেটের সভাপতি ও উদারপন্থী নেতা ইলি বোলোজান ইওহানিসের স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ড আগামী ৪ মে অনুষ্ঠিত হবে। যদি প্রথম রাউন্ডে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে ১৮ মে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।
৬৫ বছর বয়সী ইওহানিস ২০১৪ সাল থেকে রুমানিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতীতে বিভিন্ন রাজনৈতিক সংকট মোকাবেলা করেছেন। ইউরোপীয় ইউনিয়নে তার এই বিরল সিদ্ধান্ত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সীমান্তবর্তী দেশটিকে সংকটে ফেলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71