1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রূপপুর গ্রীণসিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে একজনকে বাধ্যতামূলক অবসর ও অন্যজনকে নিম্ন গ্রেডে অবনমিতকরণ' | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রূপপুর গ্রীণসিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে একজনকে বাধ্যতামূলক অবসর ও অন্যজনকে নিম্ন গ্রেডে অবনমিতকরণ’

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

পাবনার রূপপুর গ্রীণসিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী

মোঃ শাহীন উদ্দিনকে ‘বাধ্যতামূলক অবসর’ এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ আলমগীর হোসেনকে ‘নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ’ করে প্রজ্ঞাপন জারী করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মোঃ শাহীন উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) (সাময়িক বরখাস্তকৃত) পাবনা গণপূর্ত, উপবিভাগ এবং মোঃ আলমগীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), রাজশাহী গণপূর্ত জোনে কর্মরত থাকা অবস্থায় কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রীণসিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি ঐ সময়ে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়। উক্ত বিষয়ে ১৯/০৫/২০১৯ তারিখে গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গঠিত পৃথক তদন্ত কমিটি কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে।

তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন প্রস্তুতের সাথে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ উপবিধি (খ) অনুযায়ী “অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় মো: শাহীন উদ্দিনকে ‘অসদাচরণ’ এর অভিযোগে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরামর্শ মোতাবেক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (খ) অনুযায়ী তাকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

আরেক উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আলমগীর হোসেন তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন প্রস্তুতের সাথে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ এর উপবিধি (খ) অনুযায়ী “অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরামর্শ মোতাবেক ‘অসদাচরণ’ এর অভিযোগে দোষী সাব্যস্ত করে একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ৩ (ক) অনুযায়ী ‘নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

এদুজনের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলার বিষয়ে তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণপূর্বক এবং রাষ্ট্রপতির আদেশক্রমে ০৪/০৯/২০২৫ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আদেশের মাধ্যমে গুরুদন্ড প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71