1. admin@timesnews71.com : অ্যাডমিন :
লবণের মাঠ দখল বিরোধে গুলিবিদ্ধ ৯ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

লবণের মাঠ দখল বিরোধে গুলিবিদ্ধ ৯

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে লবণের মাঠ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলায় ৯ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এই হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ মাহিম, আজিজুর রহমান, নুর হোসেন, মোহাম্মদ দেলোয়ার, শাহজাহান, মোহাম্মদ রুবেল, জমির উদ্দীন ও আবদুল করিম। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে উত্তর সরল এলাকার জাফর আহমদের ছেলে দেলোয়ার হোসেন লবণ মাঠ থেকে ফেরার পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ আমান উল্লাহ ও আবদুল্লাহ কবির লিটন আহমেদের লোকজন তাকে মারধর করে। এই খবর ছড়িয়ে পড়লে দেলোয়ারের পক্ষের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদের ওপরও হামলা হয়। এসময় দেলোয়ারের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে তাদের ওপর গুলিবর্ষণ করা হয় বলে জানান আহতরা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বাঁশখালীর সরলে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মাঝে লবণের মাঠ নিয়ে বিরোধ চলে আসছে। আমরা বার বার উভয়পক্ষকে শান্ত রাখার চেষ্টা করেছি। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71