1. admin@timesnews71.com : অ্যাডমিন :
লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড সদস্য পাশাপাশি মেরিন সেনা মোতায়েন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড সদস্য পাশাপাশি মেরিন সেনা মোতায়েন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বার্তা সংস্থা রয়টার্স বলছে, লস অ্যাঞ্জেলেসে এবার আরও ২ হাজার ন্যাশনাল কার্ড এবং ৭০০ মেরিন সেনা সদস্য পাঠানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই নির্দেশ দিয়েছেন তিনি। ন্যাশনাল গার্ড নামানোর সমালোচনা করেছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এ বার তাঁকেই গ্রেপ্তার করার ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার অভিবাসন নীতির বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখানো হচ্ছে লস অ্যাঞ্জেলস। বিক্ষোভকারীরা বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি একাধিক গাড়িতে আগুনও জ্বালিয়ে দেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই সেখানে ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেকে। যাঁরা তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তাঁদের মধ্যে অন্যতম গ্যাভিন নিউসম ।

তবে, নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রয়েছে ট্রাম্পের। তাঁর দাবি, সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা না হলে লস অ্যাঞ্জেলস পুরোপুরি ধ্বংস হয়ে যেত। লস অ্যাঞ্জেলেসে চলা বিক্ষোভ কড়া হাতে দমন করবে তাঁর প্রশাসন। প্রয়োজন হলে ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেপ্তার করতে পিছ-পা হবে না মার্কিন প্রশাসন।

লস অ্যাঞ্জেলসে অভিবাসন নিয়ে চলা বিক্ষোভের জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, অভিবাসন নীতি নিয়ে বিক্ষোভ দেখানো হলে কড়া হাতে মোকাবিলা করা হবে। তাঁর প্রশাসনের পদক্ষেপে সম্ভাব্য বাধা দেওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে গ্রেপ্তার করা হলে তিনি তাতে সমর্থন জানাবেন।

সেই সঙ্গে ট্রাম্পের দাবি, লস অ্যাঞ্জেলসে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা প্রতিবাদকারী নয়। যারা এই কাজ করছেন তারা ঝামেলা সৃষ্টিকারী ও বিদ্রোহী। সেখানে যে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাঁর জন্য লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের কাছে নিউসম এবং সেখানকার মেয়রের ক্ষমা চাওয়া উচিত বলেও ট্রুথ সোশ্যালে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিক্রিয়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সোশ্যাল মিডিয়াতে ট্রাম্পের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। তাতে তিনি লেখেন, ‘আমি আশা করেছিলাম যে এমন দিন আমেরিকায় কখনও দেখতে পাব না। আপনি ডেমোক্র্যাট বা রিপাবলিকান, যেই হন না কেন তাতে আমার কিছু যায় আসে না। জাতি হিসেবে আমরা এই সীমারেখা অতিক্রম করতে পারি না। কারণ এটি কর্তৃত্ববাদের দিকে একটি স্পষ্ট পদক্ষেপ।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71