1. admin@timesnews71.com : অ্যাডমিন :
লিঙ্গ হিসেবে শুধু নারী-পুরুষকে স্বীকৃতি দেবেন ট্রাম্প | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

লিঙ্গ হিসেবে শুধু নারী-পুরুষকে স্বীকৃতি দেবেন ট্রাম্প

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে তিনি এমনটি জানান।

ভাষণে ট্রান্সজেন্ডারদের বিষয়টি তোলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আজকে, এখন থেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে এখানে (যুক্তরাষ্ট্রে) শুধুমাত্র দুই লিঙ্গের মানুষ আছেন— নারী ও পুরুষ।’

ভাষণের আগে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। তাঁকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মাধ্যমে এক মেয়াদ বিরতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প।

সোমবার ক্যাপিটল হিলের রোটান্ডা কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। প্রথমে আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। এরপর শপথ হয় ট্রাম্পের।

এর আগে সিবিএস নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মেক্সিকো সীমান্তে প্রায় ২.৭ লাখ অভিবাসী বর্তমানে আমেরিকায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। তারা সরকারি অ্যাপ ‘সিবিপি ওয়ানের’ মাধ্যমে প্রবেশের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার চেষ্টা করছিল।

সিবিপি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দুই লাখ ৭০ হাজার অভিবাসী মেক্সিকোর বিভিন্ন অংশ থেকে সিবিপি ওয়ান অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চেষ্টা চালাচ্ছিল। বাইডেন প্রশাসন এই অ্যাপটিকে যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রার্থনা প্রক্রিয়ার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করেছে।

এই অ্যাপটি ব্যবহার করে অভিবাসীরা সীমান্তের নির্দিষ্ট অংশে উপস্থিত হয়ে মার্কিন অভিবাসন কর্মকর্তাদের কাছে প্রসেসিংয়ের সময় নির্ধারণ করতে পারত। অ্যাপটি চালু হওয়ার পর থেকেই এটি অভিবাসীদের জন্য বৈধ উপায়ে আমেরিকায় প্রবেশের একটি সুযোগ হিসেবে কাজ করছিল। এর আওতায় যেসব অভিবাসী আমেরিকায় প্রবেশ করেছে, তারা কাজের অনুমতিপত্র এবং অভিবাসন আদালতে আশ্রয় প্রার্থনার আবেদন করার সুযোগ পাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71