1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিক্ষক-কর্মচারীরা এই রমজান মাসে বেতন-ভাতার জন্য আন্দোলন করবে তা ঠিক নয়- রিজভী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শিক্ষক-কর্মচারীরা এই রমজান মাসে বেতন-ভাতার জন্য আন্দোলন করবে তা ঠিক নয়- রিজভী

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শিক্ষক-কর্মচারীরা এই রমজান মাসে রাজপথে থেকে বেতন-ভাতার জন্য আন্দোলন করবে এটা আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আশাকরি না। জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজকে অভুক্ত রেখে, অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়ার ২০-২৫ বছর বা তারও বেশি সময় ধরে ননএমপিও থাকবে, প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না, শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা পাবেন না তা হতে পারে না।

এই অবস্থান কর্মসূচি থেকে আমি বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করছি অনতিবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71