1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে বিএ ও কলেজে এম এ পাস লাগবে,ডিসি সম্মেলনে শিক্ষা উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে বিএ ও কলেজে এম এ পাস লাগবে,ডিসি সম্মেলনে শিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে এসব তথ্য জানান।

শিক্ষা উপদেষ্টা জানান, স্কুলের ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে বিএ পাস, আর কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে।

পাঠ্যবই বিতরণ বিষয়ে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যেসব বিষয়ে বার্ষিক পরীক্ষা হবে না, সেই বইগুলো ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে। আর প্রত্যন্ত অঞ্চলে এবার আগে বই বিতরণ করা হবে।

শিক্ষকদের অবসর ভাতা বিষয়ে শিক্ষা উপদেষ্টা জানান, বন্ডের মাধ্যমে শিক্ষকদের অবসর ভাতার চেষ্টা করা হচ্ছে। যেন এক বছরের বাজেটের ওপর চাপ না পড়ে।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা খাতে অনেক সমস্যা রয়ে গেছে। তাই শুধু অবকাঠামোতে নয়, মানসম্মত শিক্ষার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত গুরুত্ব পাবে বলেও জানান তিনি। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71