টাইমসনিউজ৭১ডেস্ক
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, ‘শিক্ষা আমাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষার ব্যয় কোনো সাধারণ ব্যয় নয়, এটি দীর্ঘমেয়াদি একটি বিনিয়োগ।
যে বিনিয়োগ থেকে শুধু ব্যক্তি নয়, সমাজও উপকৃত হয়। ’
রোববার (২ জুন) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিবালয় থেকে ভার্চ্যুয়ালি তিনি এ কথা বলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এ সময় সম্মানিত অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম, অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. বাকাহীদ হোসেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯