1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিল্প উপদেষ্টার রিয়াদে অনুষ্ঠিত জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা LDCs ১১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শিল্প উপদেষ্টার রিয়াদে অনুষ্ঠিত জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা LDCs ১১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:-

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ২২ নভেম্বর ২০২৫ তারিখে রিয়াদে অনুষ্ঠিত জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) কর্তৃক আয়োজিত এবং সৌদি আরব সরকারের আয়োজনে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশসমূহের (LDCs) ১১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য ৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন।

এ বছরের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রতিপাদ্য ছিল— “Driving inclusive industrialization in LDCs: Investment, Innovation and Partnerships”। সম্মেলনে টেকসই শিল্পোন্নয়নের জন্য বিনিয়োগ ও অর্থায়ন mobilization এবং এলডিসি থেকে অপরিবর্তনীয় উত্তরণ নিশ্চিত করতে রূপান্তরমুখী শিল্প নীতি প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে দুইটি উচ্চ পর্যায়ের থিম্যাটিক প্যানেল অনুষ্ঠিত হয়। স্বল্পোন্নত দেশের মন্ত্রীবৃন্দ, রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি, বেসরকারি খাতের প্রতিনিধি এবং অংশীদাররা সম্মেলনে অংশগ্রহণ করেন।
শিল্প উপদেষ্টা “Shaping LDCs Industrialization Agenda: Ministerial Dialogue on Investment, Innovation and Partnership” শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের যাত্রা তুলে ধরেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস ঘোষিত তিনটি অগ্রাধিকার— শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য দারিদ্র্য—এর ওপর গুরুত্ব আরোপ করেন।

শিল্প উপদেষ্টা আরও উল্লেখ করেন যে বাংলাদেশ জাতীয় শিল্পনীতি ২০২২-এর আলোকে স্মার্ট উৎপাদন ও ভ্যালু চেইন সংযুক্তিকরণের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে বিনিয়োগ, উদ্ভাবন এবং অংশীদারিত্ব এলডিসিগুলোর টেকসই শিল্পায়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। এছাড়া তিনি শিল্পোন্নয়নের মেরুদণ্ড হিসেবে এসএমই খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এলডিসিগুলোর টেকসই উন্নয়নে এর কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।

শিল্প উপদেষ্টা এলডিসি সদস্য রাষ্ট্রসমূহের জন্য প্রস্তাবিত মন্ত্রী পর্যায়ের ঘোষণা (Ministerial Declaration) বিষয়ে আয়োজিত অনানুষ্ঠানিক অধিবেশনে সহ-সভাপতি হিসেবে অধিবেশনটি পরিচালনা করেন। সম্মেলনের এই ফলাফল দলিলটি ইউনিডোর ২১তম সাধারণ সম্মেলনে (GC) ২৩–২৭ নভেম্বর ২০২৫ তারিখে রিয়াদে গৃহীত হবে।

সামগ্রিকভাবে, এই সম্মেলনটি শিল্প উপদেষ্টার জন্য এলডিসি ও উন্নত দেশের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়, আলোচনায় অংশগ্রহণ এবং রিয়াদ সম্মেলনের আলোচনায় সরাসরি অবদান রাখার একটি তাৎপর্যপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। ভিয়েনাস্থ ইউনিডোয় বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মি. তৌফিক হাসানও প্রতিনিধি দলের সদস্য হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71