আমিনুর রহমান
দোহার নবাবগঞ্জ প্রতিনধি।
আগামী বৃহস্পতিবার 27 জুন, 2024ইং তারিখ থেকে দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জ টু কক্সবাজার রোডে Cox’s Express পরিবহন প্রতি রাতে চলাচল করবে। দোহার -নবাবগঞ্জ মানুষ অনেকটা ভ্রমণ পিপাষু, তারা প্রতি মাসে 2-3 দিন ছুটি পেলে ঢাকার বাহিরে ট্যুর দিয়ে থাকে। দূরপাল্লার গাড়ী সিট বুকিং দেওয়ার জন্য এবং ভাল মানের গাড়ী নির্বাচন করার ক্ষেত্রে কিছুটা হয়রানী শিকার হতে হয়। দোহার-নবাবগঞ্জ এবং কেরাণীগঞ্জ থেকে প্রথমে গাড়ী করে গুলিস্থান এর পর রিকশা বা সিএনজি করে সায়দাবাদ, আরামবাগ, মতিঝিল গিয়ে ঘন্টার পর ঘন্টা বাসের অপেক্ষার পর দূরপাল্লার গাড়ীর সিট পাওয়া যায়।
অবশেষে দোহার-নবাবগঞ্জ এবং কেরাণীগঞ্জ মানুষের অসুবিধার কথা চিন্তা করে পরিবহন মালিকদের অক্লান্ত পরিশ্রমে নিজ এলাকায় দূরপাল্লার গাড়ী চলাচলের জন্য বাস্তবায়ন করেছে। এখন থেকে দোহার-নবাবগঞ্জ এবং কেরাণীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নাইট সময়ে গাড়ী চলাচল করবে। গাড়ী ভাড়া ১০০০ একহাজার টাকা মাত্র। Cox’s Express পরিবহন যাতায়াত হবে আরামদায়ক, যেহেতু লং ভ্রমন তাই যাত্রা বিরতির জন্য ভালমানের হোটেলে যাত্রীদের কিছু সময়ের জন্য বিশ্রাম দেওয়া ও মুসলমানদের কথা চিন্তা করে নামাজের ওয়াক্ত হলে মসজিদের সামনে গাড়ী থামিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া।
*স্থান :জয়পাড়া করম আলির মোড় এবং নবাবগঞ্জ স্ট্যান্ড।
*সময়: জয়পাড়া - সন্ধা -৭:৩০
নবাবগঞ্জ - সন্ধা-৮-০০
*যোগাযোগ : মো: কুটি ও আমির হোসেন :01788662264 । জয়পাড়া কাউন্টার মো: রকিবুল ইসলাম রিপন :- 01812-382555
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯