টাইমসনিউজ ডেস্ক
দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ প্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে নভেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়সমূহ ও তাদের আওতাধীন দপ্তর/সংস্থা/ কোম্পানিসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ,সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য,ইতঃপূর্বে বিদ্যুতের ব্যবহার ২৫% কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল মন্ত্রণালয়কে সরকার কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছিল। মাননীয় উপদেষ্টা এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
আজ উপদেষ্টা মহোদয়ের দপ্তরের এক আদেশের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯