1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ইরানে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ শুক্রবার ভোররাতে দেশটির রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর এ কথা জানিয়েছেন তিনি।

আল জাজিরার লাইভে নেতানিয়াহুর বিবৃতির বরাত দিয়ে হামলা অব্যাহত রাখার ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নেতানিয়াহু বলেছেন, ইরানের ওপর হামলা ‘যতক্ষণ প্রয়োজন’ অব্যাহত থাকবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।

নেতানিয়াহু বলেন, এই অভিযান যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অব্যাহত থাকবে, যতক্ষণ না আমরা মিশন সম্পন্ন করি এটা চলবে।

আজ শুক্রবার ভোররাত ৩টারদিকে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।

তেহরানের স্থানীয়রা জানিয়েছেন, ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তারা। হামলা হয়েছে শহরের বেশ কয়েটি স্থানে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71