1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শ্রমিক বিক্ষোভে গুলিতে নিহত ১, আশঙ্কাজনক ২ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শ্রমিক বিক্ষোভে গুলিতে নিহত ১, আশঙ্কাজনক ২

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কাউসার হোসেন খান (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুইজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ সোমবার টঙ্গাবাড়ি এলাকায় মন্ডল নিট ওয়্যার কারখানার সামনে এই ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ কয়েকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

অন্যদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বার্ডস গ্রুপ পোশাক কারখানার শ্রমিকেরা। এসময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে দীর্ঘ সময় যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এ ছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার ১১টি কারখানায় শ্রম আইনে বন্ধ ও ৭টিতে সাধারণ ছুটি থাকায় মোট ১৮টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। বাকি শিল্প কারখানায় উৎপাদন চলছে স্বাভাবিকভাবে।

অন্যদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
অন্যদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

শিল্প পুলিশ জানায়, দুপুরের দিকে টঙ্গাবাড়ি এলাকায় মন্ডল নিট ওয়্যার কারখানার সামনে বিক্ষুব্ধ শ্রমিকেরা বিশৃঙ্খলা করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ কয়েকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় কাউসার হোসেন খান আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এনামুল হক ভূইয়া। তিনি বলেন, ‘কাউসার নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার আনুমানিক বয়স ২৬ বছর। উনার তলপেটের বাম পাশে গুলি লেগেছে। উনাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।’

মেডিকেল অফিসার আরও বলেন, ‘নয়ন ও রাসেল নামে দুজনকে আহত অবস্থায় আনা হয়েছে। নয়ন নামের যে রোগী তাঁর বুকের ডান পাশে গুলি লেগে পেছন দিয়ে বের হয়ে গিয়েছে। এ ছাড়া রাসেল নামের যে রোগী তাঁর বুকের মাঝখালে এবং পেটে দুইটি গুলি লেগে পেছন দিয়ে বের হয়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন, ‘এগুলা ছররা গুলি না। যেহেতু গুলি ঢুকে বের হয়ে গিয়েছে, সেহেতু এগুলা বুলেট বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তিনজনেরই বুলেট আহত হয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71