1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে -- স্বরাষ্ট্র উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে — স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংখ্যালঘুদের গায়ে হাত দিলে বা নির্যাতন করলে কেউ ছাড় পাবে না, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী-সহ থানাগুলো কাজ শুরু করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে।

উপদেষ্টা আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে International Society for Krishna Consciousness (ISKCON) Bangladesh এর প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

সাত সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা হলেন- ইসকন (ISKCON) বাংলাদেশ এর সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ (শুদ্ধসত্ত্ব গোবিন্দ দাস), সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী (চন্ডি দাস বালা), কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌর দাস (জ্যোতি প্রকাশ রায়), পাবলিক রিলেশন বিভাগের সহপরিচালক বিমল কুমার ঘোষ (বিমলা প্রসাদ দাস), ফুড ফর লাইফের পরিচালক অমানি কৃষ্ণ দাস, কার্যকরী কমিটির সদস্য সুদর্শন জগন্নাথ দাস (সুকান্ত চক্রবর্তী) ও ইসকন ন্যাশনাল ক্রাইসিস কমিটির সদস্য যুগধর্ম দাস (যুবরাজ গোপ)।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ছোটবেলা থেকে সব ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে মিলেমিশে বড় হয়েছি। সেখানে কোনো বিভেদ ছিল না। তিনি বলেন, আমরা কোনো মারামারি, হানাহানি, সহিংসতা চাই না। আমরা শান্তিতে বিশ্বাসী।

বৈঠকে ‘ইসকন (ISKCON) বাংলাদেশ’ এর সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ ‘ইসকন’ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং সংগঠনটির বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তায় অগ্রাধিকারমূলক পদক্ষেপ গ্রহণের জন্য উপদেষ্টাকে অনুরোধ জানান। তাছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে আইন প্রণয়ন, মনিটরিং সেল গঠন, সংখ্যালঘু কমিশন গঠন, মন্দিরসমূহের জন্য সার্বক্ষণিক রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান-সহ আট দফা প্রস্তাবনা পেশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বিষয়ে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71