1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সংস্কারের কাজ দৃশ্যমান হলেই নির্বাচন: মাহফুজ আলম | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সংস্কারের কাজ দৃশ্যমান হলেই নির্বাচন: মাহফুজ আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচনই চূড়ান্ত লক্ষ্য এবং সরকার চায় যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হোক।’

সংস্কারের কাজ দৃশ্যমান হলেই বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচনই চূড়ান্ত লক্ষ্য এবং সরকার চায় যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হোক।’

তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় বৈঠকে কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি। কারণ একটি সংগঠন ও একজন ব্যক্তির দায়- এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71