1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সংস্কার প্রস্তাব সব কিছু ওয়েবসাইটে দিয়ে দেবো--ডঃ ইউনুস | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সংস্কার প্রস্তাব সব কিছু ওয়েবসাইটে দিয়ে দেবো–ডঃ ইউনুস

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। দলগুলোকে প্রস্তাবনাগুলোর ব্যাপারে তিনটি অপশন দেওয়া হবে: সম্মত, অসম্মত, অথবা পরিবর্তনসহ সম্মত। প্রতিটি দলের প্রতিশ্রুতি ওয়েবসাইটে প্রকাশ করা হবে যাতে জনগণ দেখতে পায় কোন দল প্রতিশ্রুতি রক্ষা করে আর কোন দল করে না। এই সংস্কার প্রস্তাবনা ‘জুলাই সনদ’ নামে পরিচিতি পাবে।

জার্মান পত্রিকা দের স্পিগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান, সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, শেখ হাসিনার সরকার, সংস্কার প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয় আলোচিত হয়।

ড. ইউনূস জানান, প্রথম প্রস্তাবনা ইতোমধ্যে প্রস্তুত এবং এক্সেল স্প্রিডশিটে স্থানান্তর করা হয়েছে। প্রতিটি প্রস্তাবনায় তিনটি বিকল্প থাকবে: সম্মত, অসম্মত, অথবা পরিবর্তনসহ সম্মত। যেসব প্রস্তাবনায় সবাই সম্মত হবে, সেগুলো নিয়ে একটি ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হবে।

‘জুলাই সনদ’ রাজনৈতিক দলগুলোর জন্য বাধ্যতামূলক কি না, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, এটি তাদের প্রতিশ্রুতির বিষয়। জনগণের সামনে প্রতিশ্রুতি দিতে তাদের বাধ্য করা হবে।

কোন দল দুর্নীতি ও সহিংসতায় জড়িত এবং তারা কি এই সনদ মেনে চলবে- এমন প্রশ্নের জবাবে ড. ইউনূনুস বলেন, নির্বাচিত সরকারই এসব সংস্কার কার্যকর করবে। দলগুলোর এগুলো কার্যকর না করার বা পরিবর্তন করতে দেরি করার সুযোগ থাকবে।

তিনি জানান, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি কি আশা করছেন কয়েক মাসের মধ্যেই তার অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব শেষ হবে- এমন প্রশ্নের জবাবে তিনি সম্ম তি জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71