1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন হবে--স্বরাষ্ট্র উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন হবে–স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

রাজধানীর সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তদন্তের পর জানা যাবে এটা নাশকতা কি না।

আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা জানান তিনি। জাহাঙ্গীর আলম বলেন, মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্রসচিবকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় এত বড় আগুন কীভাবে লাগল এমন এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। সব জায়গায় হতে পারে। সচিবালয়েও হতে পারে। এ জন্যই তো এখানেও ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়।

এ সময় সচিবালয়ে লাগা আগুন সকাল ৮টা ৫ মিনিটে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান এই উপদেষ্টা। তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে আসে ১টা ৫৪ মিনিটে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় একজন ফায়ার ফাইটার নিহত হন বলেও জানান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আগুনের ঘটনায় আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71