1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় থেকে বিরত থাকার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় থেকে বিরত থাকার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

আলী আহসান রবি:-

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এআই ভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১:৩০ ঘটিকায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করব। যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙা, বিকৃত অথবা ইচ্ছাকৃতভাবে আংশিক ঢেকে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এআই প্রযুক্তি নম্বর প্লেট সনাক্তকরণের মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগে সহায়তা করে। কিন্তু নম্বর প্লেট অস্পষ্ট বা বিকৃত হলে তা সনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, আগে শুধুমাত্র নম্বর প্লেট সংক্রান্ত অপরাধে মামলা দায়ের করা হলেও এখন চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পদ্ধতিতে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে এবং আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নজরে আসে, যেখানে দেখা যায় এক মোটরসাইকেল চালক নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ইচ্ছাকৃতভাবে ঢেকে রেখে সড়কে চলাচল করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে ডিএমপি । গত মঙ্গলবার ( ১৯ মে) দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ক্রসিং রাস্তার উপর মো: লাবলু হক (৩৮) ব্যক্তি মালিকানা মোটর বাইকের নাম্বর প্লেট ঢাকা মেট্রো ল-১৬-৩৬৫৯ এর শেষের তিনটি ডিজিট ৬৫৯ নাম্বারটি সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রেখে মোটর সাইকেল চালানোর অপরাধে মঙ্গলবার (২ জুন) সিটি ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৭২ অপরাধ মোতাবেক তাকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০০ (দুই হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়।

তিনি বলেন, এআইকে ফাঁকি দেওয়ার এই অভিনব কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলা দেওয়া, জরিমানা করা কিংবা কাউকে শাস্তি দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের প্রধান লক্ষ্য হলো মানুষকে সচেতন করা, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করেন, সেক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71