1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সড়কে দুর্ঘটনা, কেমন আছেন মৌসুমী মৌ? | টাইমস নিউজ ৭১
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

সড়কে দুর্ঘটনা, কেমন আছেন মৌসুমী মৌ?

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। ইভেন্টের কাজ শেষ করে ফেরার পথে তাকে বহনকারী গাড়িটিতে একটি দ্রতগামী পিকআপ সজোরে ধাক্কা দেয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে মৌসুমী মৌ জানান, তিনি বর্তমানে বড় ধরনের কোনো ঝুঁকিতে নেই। তবে শারীরিক আঘাত পাওয়ায় ব্যাথা রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের এই ভীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের ধাক্কা দেয়। আমি গাড়ির বা দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যাথা পাই। কিন্তু বড় ধরণের কোনো কিছু আমার হয়নি।’

উদ্ধারের আকস্মিকতা ও পেছনের সহকর্মীর অলৌকিক বেঁচে যাওয়া নিয়ে মৌসুমী মৌ আরও লেখেন, ‘আমার গাড়ির ঠিক পেছনে বাইকে ছিল আমার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যাপার যদি মুমিনকে পিকআপ ধাক্কা দিত তাহলে মুমিন উড়ে চলে যেত। আর যদি আমার গাড়ির আরেকটু সামনে বা দরজায় মারতো তাহলে আমিও হয়তো আর জীবিত থাকতাম না।’

পিকআপ চালকের বেপরোয়া আচরণ ও গাফিলতির বিষয়ে তিনি বলেন, ‘ড্রাইভারটা চরম বেয়াদব। ওর পিকআপের ব্রেক ঠিক নেই। তার আচরণে মনে হচ্ছিল কিছু খেয়ে সে গাড়ি চালাচ্ছে। ওর মালিক এসে জানালেন ওর গাড়ি চালানোর কথা না। যাইহোক কোনটা সঠিক কোনটা বেঠিক জানি না। বেঁচে আছি ভালো আছি এটাই সবচেয়ে বড় কথা।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71