1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সবার আগে বাংলাদেশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সবার আগে বাংলাদেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

এমএন ইসলাম-দক্ষিণ কোরিয়া:

গণমানুষের এই ধরনের আকাঙ্ক্ষা ধারণ করে বিএনপি যে কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে, তা নিঃসন্দেহে ইতিবাচক নেতৃত্বের দৃষ্টান্ত।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও, বিএনপির প্রধান নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে ডান-বাম উভয় ধারার রাজনৈতিক দল, ২০২৪ এর জুলাই-আগষ্ট আন্দোলনে পর জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক সংগঠনগুলো ও তাদের প্রতি খুবই সম্মানসূচক দৃষ্টিভঙ্গি দেখায় ।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ব্যক্তিগত সততা, কূটনৈতিক দূরদৃষ্টি ও স্নায়ুযুদ্ধকালীন সংকটময় বিশ্বে বাংলাদেশকে সম্মানের সঙ্গে তুলে ধরেছিলেন—তাঁর নেতৃত্ব মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সমাজ বদলের সংস্কার , তার বিরোধী রাজনৈতিক দল এবং তাদের অনুসারীরাও গভীর শ্রদ্ধার সাথে প্রকাশ করে থাকেন।

সাম্প্রতিক সময়ে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন, বিশেষ করে ‘ভারতপ্রেমী’ বলে অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ আজ পর্যন্ত কোনো নিরপেক্ষ বা অনুসন্ধানভিত্তিক তথ্যে এমন অভিযোগ প্রমাণিত হয়নি। বরং এই নেতারা দলীয় সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে দায়িত্ব পালন করে চলেছেন।

তাদের দেশপ্রেম নিয়ে কটাক্ষ, সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা এবং জনসাধারণের কাছে নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরার অপচেষ্টা চলছে যেন তারা গণমানুষের সমর্থন হারায় !!

বর্তমান বিশ্বের বাস্তবতা বদলে গেছে। প্রযুক্তির রূপান্তর, বিশ্বায়নের প্রসার এবং কর্পোরেট মার্কেটিং-এর প্রভাব রাজনৈতিক প্রচারণাকেও নতুন মাত্রা দিয়েছে। তরুণ প্রজন্ম এখন প্রযুক্তিবান্ধব, তারা চায় নিজেদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে রাজনৈতিক দলগুলোর ভাবনা, ভাষা ও কার্যক্রমে।

তাদের যাপিত জীবন, ভবিষ্যৎ পেশা, এবং সামাজিক মূল্যবোধ যে পরিবর্তিত বাস্তবতায় দাঁড়িয়ে আছে, সেখানে তারা আগ্রহী—“কে কত চমক দেখালো” তা নয়, বরং “কে বাস্তব ও ইতিবাচক ভবিষ্যতের গল্প বললো” তা শুনতে।

এ কারণে কথিত ইনফ্লুয়েন্সারদের গুজব ও বিভ্রান্তিমূলক প্রচারণা বেশিদিন টিকবে না—আশা করবো বিএনপি ‘বাংলাদেশ, প্রগতি ও উন্নয়ন’-এর বাস্তবভিত্তিক, অংশগ্রহণমূলক নানা কার্যক্রম বাড়াবে ও নতুন প্রজন্মের কণ্ঠস্বরকে সামনে এনে মেধাবী তরুণদের সম্পৃক্ত করবে ।

বিএনপির কাছে প্রত্যাশা, আগামী দিনের আলোচনায় হোক ‘উন্নয়ন ও সম্ভাবনার গল্প, হোক মানুষের কথা, বাংলাদেশের কথা’!!!!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71