1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, পার্বত্য অঞ্চল থেকেও এই মহাসম্মেলনে অনেকে এসেছেন। আমারা চাই, প্রতি বছর এভাবে দিনটি উদ্‌যাপন করা হোক। তাছাড়া পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিরাট সম্পদ। পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার তাই করা হবে।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরের সভাপতিত্ব এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত এস লোকজিত মহাথের।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন প্রতি বছরের মতো এবারও রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ-উদ্দিপনা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কঠিন চীবর দান পালন করছেন। এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71