1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‌নিজস্ব প্র‌তি‌বেদক:-

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বন্যাদুর্গত মানুষের কাছে কার্যকর সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে উদ্যোগ নিলে সেবার মান নিশ্চিত করা সম্ভব নয়।

শুক্রবার রাতে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে বন্যা-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমাসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগের সময় কে কত কাজ করেছে, সেই প্রতিযোগিতা নয়; বরং জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়াই সবার প্রধান দায়িত্ব। তিনি পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ, বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বান্দরবানের বন্যায় ক্ষয়ক্ষতি, চলমান পরিস্থিতি এবং দ্রুত পুনর্বাসন কার্যক্রম জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71