1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সাথে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি (Dr. Abdelouahab Saidani) সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাদের মধ্যে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপদেষ্টা বলেন, আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দুটি দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করার অনেক সুযোগ রয়েছে। আগামীদিনে উভয় দেশের সম্পর্ক আরো ঘনিষ্ট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমাজে অনগ্রসর অংশকে মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে এবং শিশু ও নারীদের মাতৃসেবা, স্বাস্থ্যসেবাসহ নানা বিষয়ে বাংলাদেশকে আলজেরিয়ার সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন। 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পরিবেশ, স্বাস্থ্য-সহ বহুমাত্রিক বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে যেমন শিশু স্বাস্থ্য ও মায়েদের প্রজনন স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে তেমনি অভ্যন্তরীণ মাইগ্রেশনের প্রবণতাও বাড়ছে।

সাক্ষাতে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি জানান, পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সাথে আলজেরিয়ার দ্বীপাক্ষিক সম্পর্ক চলমান রয়েছে। উন্নয়ন সহযোগিতা বহু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে। বাংলাদেশ একটি সন্ধিক্ষণ পার করছে। জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলনে নিরীহ মানুষের জীবনহানির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71