1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সমাজের উন্নয়নে প্রবীণদের কাজে লাগাতে উদ্যোগ নেবে সরকার--সমাজকল্যাণ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সমাজের উন্নয়নে প্রবীণদের কাজে লাগাতে উদ্যোগ নেবে সরকার–সমাজকল্যাণ উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জীবনের প্রতিটি ধাপেই সমাজের জন্য কাজ করার ও ভূমিকা রাখার সুযোগ থাকে। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রবীণদের দক্ষতা চিহ্নিত করে সে অনুযায়ী সমাজের উন্নয়নে তাদের কাজে লাগাতে উদ্যোগ নেবে।

আজ ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাজধানীর সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, প্রবীণরা নিজেদের অক্ষম ও অপাঙক্তেয় মনে করবেন না। প্রবীণদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সমাজের জন্য অনেক কিছু দেওয়ার আছে, সেইসাথে যথাযথ মর্যাদাও আপনাদের প্রাপ্য। তিনি আরো বলেন, আপনারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করার চেষ্টা করবেন। আমরা আপনাদের পাশে আছি, প্রয়োজনে আমরা আপনাদের সহায়তা করবো।

দিবসটি উপলক্ষ্যে আগারগাঁওস্থ প্রবীণ হিতৈষী সংঘ থেকে সমাজসেবা অধিদপ্তর পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে সমাজকল্যাণ উপদেষ্টা বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করেন। র‌্যালিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণব্যক্তি ও প্রবীণ কল্যাণে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহেদ পারভেজ। আলোচনা সভায় দিবসের গুরুত্ব তুলে ধরে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোঃ রবিউল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71