1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সরকারি গাড়ি উল্টোপথে চললেই মামলা : ডিএমপি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সরকারি গাড়ি উল্টোপথে চললেই মামলা : ডিএমপি

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

সরকারি গাড়ির চালকরা ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল ও যত্রতত্র পার্কিং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

বুধবার (৫ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর যানচলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রায়ই লক্ষ্য করা যায় যে, সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক আইন ভঙ্গ (সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল, যত্রতত্র পার্কিং ইত্যাদি) করছেন। এতে করে সড়কে খারাপ নজির সৃষ্টি হচ্ছে এবং অন্য যানবাহনের চালকরা এ ধরনের ট্রাফিক আইন ভঙ্গ করতে উৎসাহ পাচ্ছেন।

ফলে ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ বাড়ছে। তাছাড়া ট্রাফিক সদস্য কর্তৃক আইন প্রয়োগের সময় অনেক ক্ষেত্রে সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন, ফলে অনেক ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। এমতাবস্থায়, ঢাকা মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে সকল সরকারি যানবাহন চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন মান্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

গণবিজ্ঞপ্তি আরও বলা হয়, অন্যথায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সড়ক পরিবহন আইন, ২০১৮ ভঙ্গকারী সরকারি যানবাহন ও চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল সরকারি সংস্থার কর্মকর্তা ও যানবাহন চালকদের সহযোগিতা কামনা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71