1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সরকারি টাকায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ‘বন্ধ’ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সরকারি টাকায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ‘বন্ধ’

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

 

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি খরচ কমাতে নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এই পরিপত্রে বিদেশ-ভ্রমণ থেকে শুরু করে সরকারের বিভিন্ন খাতে বরাদ্দ করা অর্থের ব্যয় সংক্রান্ত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

বৃহস্পতিবার অর্থ বিভাগের জারি করা এ পরিপত্রে বলা হয়, সরকারের নিজস্ব অর্থে সব ধরনের বিদেশ-ভ্রমণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে জরুরি হলে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিদেশ ভ্রমণ করা যাবে।

 

 

পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সেও অংশ নেওয়া যাবে বলে জানানো হয়েছে পরিপত্রে।

 

 

এতে আরও বলা হয়েছে, সব ধরনের থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধ থাকবে। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71