টাইমসনিউজ ডেস্ক
তখন রাত ২টা। হঠাত্ চিত্কার। সাইফ আলি খানকে ছুরি দিয়ে কোপাচ্ছে এক ব্যক্তি। একাধিকবার কুপিয়ে পালিয়েও যায় সে। মাঝরাতে বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে ঢুকে কে হামলা করল, কেন হামলা করল—তা এখনও জানা যায়নি। লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেতা সাইফ আলি খানকে রাত সাড়ে ৩টায় হাসপাতালে ভর্তি করা হয় রক্তাক্ত অবস্থায়।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ। রাত দুটার দিকে এগারতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতণ্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সাইফ। তখনই ওই ব্যক্তি সাইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। অন্য কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, একাধিক ব্যক্তি ছিল সেখানে। সময়টা রাত আড়াইটা।
জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিল। দুর্বৃত্ত একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯