1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাকিবের নামে মামলা, গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাকিবের নামে মামলা, গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটা পুলিশ প্রশাসনের বিষয়। আমরা যতটুক বলার, বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআরআই হওয়া মানে গ্রেপ্তার না।

আজ বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আসিফ নজরুল এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে, তাই না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল।

আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছিল। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে।’ 

আপনি যদি কম্পারিটিভ বিচার করেন, সবকিছুর জন্মদাতা এই আওয়ামী লীগ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কি বাড়িয়ে বলছি কিছু? কোনো উদাহরণ চান? আপনারা জানেন, প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। কিছু প্রতিক্রিয়া হয়, যা আমরা পছন্দ করি না।

কিন্তু এই বাস্তবতাটা তো বুঝতে হয় যে, এটা তো আউট অব দ্য ব্লু আসে নাই।’আইন উপদেষ্টা আরো বলেন, ‘আমিনুলকে যখন গ্রেপ্তার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না, আমি নিজে তো কলাম লিখেছিলাম কিন্তু আপনাদের কাউকে লিখতে দেখি নাই। মামলা, গ্রেপ্তার সব হয়েছে। সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে। কিন্তু আমি আশা করি, সাকিব গ্রেপ্তার হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71