1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাবেক আইজিপিসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাবেক আইজিপিসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে বিএনপির পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় এ মামলার আবেদন করেন দলের ‘মামলার তথ্য সংরক্ষণ’ কর্মকর্তা সালাউদ্দিন খান।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ডিএমপির পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিন্টু মিয়া। তিনি বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে এমন একটি অভিযোগ পেয়েছি। সেন্ট্রাল থেকে নির্দেশনা পেলেই মামলাটি লিপিবদ্ধ করবো। অপেক্ষায় আছি।’

মামলার অন্য আসামিরা হলেন– ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান, ডিএমপির যুগ্ম কমিশনার খন্দকার নুরন্নবী, যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার দাস, যুগ্ম কমিশনার মেহেদী হাসান, ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভিস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার তারিক বিন রশিদ, ডিএমপির মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান, ডিএমপির এডিসি (সোয়াট টিম) জাহিদুল ইসলাম, ডিএমপির মতিঝিল জোনের এসি গোলাম রুহানী, পল্টন মডেল থানার মো. সালাহ উদ্দিন মিয়া ও উপ-পরিদর্শক (এসআই )মিজানুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71