1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাবেক কৃষি মন্ত্রীর বাসা থেকে ৩ কোটি টাকা ও ৮৫ ভরি সোনা উদ্ধার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাবেক কৃষি মন্ত্রীর বাসা থেকে ৩ কোটি টাকা ও ৮৫ ভরি সোনা উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। সাবেক এ মন্ত্রীকে গ্রেপ্তারের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মো. আব্দুস শহীদের বাসা থেকে ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা; ১,১২০ কানাডিয়ান ডলার; ১,১০০ ইউরো; ৫,৩০০ থাইবাথ; ১,৯৫৩ ইউএস ডলার; ৫০০ মেক্সিকান ডলার; ৫০ হংকং ডলার; ৩০০০ রুপি; ৩,১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম বা ৮৫ ভরি স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গ্রেপ্তারের পর বুধবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালতে আনা হয় সাবেক এ মন্ত্রীকে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় রুজুকৃত উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার রাখার অপরাধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71