1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সাভার পাওয়ার গ্রিডের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাভার পাওয়ার গ্রিডের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

সাভারের আমিবাজারের পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। তাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল সোয়া নয়টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের একটি সূত্র গণমাধ্যমকে বলেন, আমিনবাজারের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সূত্র আরও জানায়, পাওয়ার গ্রিডের কেন্দ্রটি ৪০০/১৩২ কেভির। সেখানে তিনটি ট্রান্সফরমার রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71