1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সিমানা পুর্ন নির্ধারণের দাবিতে ভাঙ্গায় ফের অবরোধ, থানা-উপজেলা কার্যালয়ে স্থানীয়দের ভাঙচুর-আগুন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সিমানা পুর্ন নির্ধারণের দাবিতে ভাঙ্গায় ফের অবরোধ, থানা-উপজেলা কার্যালয়ে স্থানীয়দের ভাঙচুর-আগুন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গা থানায় হামলা করে পুলিশের গাড়ি ভাঙচুর, উপজেলা পরিষদ ও নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ করেছেন স্থানীয়রা। এছাড়া ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে যান চলাচল বন্ধ হয়ে চরম জনভোগান্তি দেখা দিয়েছে।

দুটি ইউনিয়নের সীমানা পুনর্বহালের দাবিতে গত এক সপ্তাহ ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ফরিদপুরের ভাঙ্গায়। বিক্ষুব্ধদের মহাসড়ক ও রেলপথ অবরোধে কার্যত যান চলাচল বন্ধ। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার পদ্মা সেতু হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গতকাল সোমবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারির পর আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করলেও, সোমবার সকাল থেকেই তারা শান্তিপূর্ণ অবস্থান নেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা হঠাৎ মহাসড়কে নেমে টায়ারে আগুন দেন এবং বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ শুরু করেন। এ সময় তারা ঘোষণা দেন, দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বেন না।

পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে ভাঙ্গা সদর বাজার এলাকায় জড়ো হতে থাকেন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। এরপর তারা থানায় হামলা চালিয়ে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন, পাশাপাশি উপজেলা কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসেও অগ্নিসংযোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71